শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অমল কৃষ্ণ ব্যানার্জীজাহাঙ্গীরনগর বিশ্ব-বিদ্যালয়ের পদার্থ-বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক অমল কৃষ্ণ ব্যানার্জী গতকাল বুধবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে হূদেরাগ ও পক্ষাঘাতজনিত জটিল রোগে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, ভাইবোন ও গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল ঢাকার সবুজবাগ শ্মশানে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তিনি বিশিষ্ট হূদেরাগ বিশেষজ্ঞ অধ্যাপক সজল ব্যানার্জীর বড় ভাই বিজ্ঞপ্তি।এ আলম খন্দকারনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শিল্পপতি এ আলম খন্দকার (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গত মঙ্গলবার ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি।ফজলে রাব্বিসিনিয়র ক্যামেরা-পারসন ফজলে রাব্বি (৫২) গতকাল দুপুরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি একুশে টিভি ও আরটিভিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। বিজ্ঞপ্তি।ময়ফল উদ্দিনঢাকার মাতুয়াইলের বাসিন্দা অধ্যাপক ময়ফল উদ্দিন ভূঁইয়া (৭৫) গত মঙ্গলবার স্থানীয় একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। তাঁর মরদেহ মাতুয়াইলের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।