শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াহাব খান

মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির সাবেক সাংসদ আবদুল ওয়াহাব খান (৮৯) গতকাল রোববার সকালে মানিকগঞ্জের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি পাঁচ মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। বাদ জোহর সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে প্রথম জানাজা এবং বাদ আসর সদর উপজেলার গুলটিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে জেলা বিএনপির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।