শোক
আরফানের নেছাফেনীর জিএম হাট হাইস্কুলের প্রতিষ্ঠতা মরহুম আবদুর রশিদের স্ত্রী বেগম আরফানের নেছা (৯০) গতকাল বৃহস্পতিবার উত্তরার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি। আহসান আহম্মেদনীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আহসান আহম্মেদ (৭০) গত বুধবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল সকালে জানাজা শেষে দক্ষিণ খড়িবাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। নীলফামারী প্রতিনিধি।আবদুল জলিলময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার শর্শী গ্রামের বাসিন্দা আবদুল জলিল (৮৫) নিজ বাড়িতে গতকাল বৃহস্পতিবার দুপুরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ঈশ্বরগঞ্জ প্রতিনিধি।