শোক
আব্দুল খালেকমুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৬০) গত শুক্রবার বগুড়ার শেরপুরের শহরতলি হামছায়াপুরের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধি।হামিদ দেওয়ানমুক্তিযোদ্ধা হামিদ দেওয়ান (৬৫) গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি মা ও এক ছেলে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।শওকাত খান চৌধুরীসাবেক ফুটবলার শওকাত খান চৌধুরী (৮০) গত শুক্রবার সাতক্ষীরার পলাশপোলের নিজ বাড়ির ছাদ থেকে পড়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তিনি তৎ কালীন পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ছিলেন। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।