শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্জু বিশ্বাসযুক্তরাষ্ট্রপ্রবাসী ফার্মাসিস্ট মঞ্জু বিশ্বাস ৪ মার্চ নিউইয়র্কের নায়াক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্বামী, মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত শনিবার রকল্যান্ড কাউন্টির সাফারন শহরের ওয়ানামেকার ফিউন্যারাল হোমে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। মঞ্জু বিশ্বাস দৈনিক সকালের খবর-এর সহযোগী সম্পাদক বরুণ শঙ্করের শ্যালিকা। বিজ্ঞপ্তি।জিন্নাহ বিন জয়নুদ্দিনমাসিক গাংচিল পত্রিকার সম্পাদক কবি জিন্নাহ বিন জয়নুদ্দিন (৫৭) গতকাল রোববার ভোরে তাঁর নিজবাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বেণীমাধব গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই ভাই এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেলে জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। টাঙ্গাইল (ঘাটাইল) প্রতিনিধি।ফিরোজ হোসেনযশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ব্যবসায়ী মো. ফিরোজ হোসেন বিশ্বাস (৫৬) গত শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অভয়নগর (যশোর) প্রতিনিধি।