শোক
আজিজুন্নেছাজাতীয় অধ্যাপক ড. কাজী মোতাহার হোসেনের ছোট বোন আজিজুন্নেছা (৯১) বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার দেওয়ানপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে, তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি।রাবেয়া বেগমঢাকাবাসীর সভাপতি শুকর সালেকের মা রাবেয়া বেগম (৭৫) গত ১৪ মার্চ ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাঁকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।রাজিয়া বেগমসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানপাড়া গ্রামের বাসিন্দা রাজিয়া বেগম (৮০) গতকাল মঙ্গলবার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন। তিনি এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁকে রায়গঞ্জ পৌর কবরস্থানে দাফন করা হয়। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।