শোক
সৈয়দ হাবিবুর রহমাননীলফামারী সদর আধুনিক হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সৈয়দ হাবিবুর রহমান (৫৬) গত মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর জানাজা শেষে তাঁকে জেলা সদরের ও পঞ্চপুকুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নীলফামারী প্রতিনিধি।আমেনা বেগমকুমিল্লার দেবীদ্বার উপজেলার বাসিন্দা আমেনা বেগম (৮৫) গত মঙ্গলবার রাতে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি এক ছেলে রেখে গেছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় জানাজা শেষে তাঁকে দেবীদ্বার উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।শরিফা বেগমরাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা শরিফা বেগম (৬৫) গতকাল বুধবার দুপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, পাঁচ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকালে জানাজা শেষে তাঁকে উপজেলার দেউলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি বাগমারা উপজেলা ছাত্রদলের সভাপতি শাহীন রেজার মা। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি।