শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুস সালামসাবেক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সহসভাপতি ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবদুস সালাম (৭৮) গত বুধবার দিবাগত রাত আড়াইটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল গ্রামের বাড়িতে মরহুমের প্রথম নামাজে জানাজা ও বাদ আসর তারাগঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নালিতাবাড়ী শাহী মসজিদ কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। শেরপুর ও নালিতাবাড়ী প্রতিনিধি। মুক্তিযোদ্ধা মকবুল হোসেনপাবনার চাটমোহর পৌরসভার আফ্রাদপাড়া মহল্লার বাসিন্দা মুক্তিযোদ্ধা মকবুল হোসেন (৬১) গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ মহল্লার কবরস্থানে দাফন করা হয়েছে। চাটমোহর (পাবনা) প্রতিনিধি।