শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হামিদা খানমঢাকা গার্হস্থ্য অর্থনীতি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ হামিদা খানম (৮৮) ১৮ মার্চ রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী ও তিন বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজেও শিক্ষকতা করেছেন। বিজ্ঞপ্তি।মাহফুজুর রহমানফেনীর প্রবীণ আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাহফুজুর রহমান (৬৭) গত শুক্রবার রাতে ঢাকার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল শনিবার দুপুরে প্রথমে ফেনীর মিজান ময়দানে ও বিকেলে ছাগলনাইয়ার পূর্ব শিলুয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, ফেনী।আবদুল জলিলভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার সদুর চরের বাসিন্দা আবদুল জলিল (৫৬) গতকাল শনিবার ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে তাঁর মরদেহ নিজ বাড়ির সামনের মসজিদের কাছে দাফন করা হয়েছে। ভোলা প্রতিনিধি।