শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডলি সুলতানা সাতক্ষীরার দিবানৈশ্য কলেজের সহকারী অধ্যাপক ডলি সুলতানা (৫৯) গত শনিবার শহরের সুলতানপুরে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল রোববার জানাজা শেষে তাঁর মরদেহ সুলতানপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।—নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা।বেগম আহমুদা খাতুনপূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরীর মা বেগম আহমুদা খাতুন ১৯ মার্চ সিলেটের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে তাঁর মরদেহ হজরত শাহজালাল (রা.) দরগাহসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।তফাজ্জল হোসাইনপিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তফাজ্জল হোসাইন (৮২) গতকাল রোববার সকালে ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ এশা জানাজা শেষে তাঁর মরদেহ পিরোজপুর পৌর কবরস্থানে দাফন করা হয়। তিনি বিটিভি ও যুগান্তর-এর পিরোজপুর প্রতিনিধি এস এম পারভেজের বাবা। পিরোজপুর প্রতিনিধি।