শোক
এ কে শামসুদ্দিন সিদ্দিকীস্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহা-পরিচালক ও স্বনামধন্য চিকিৎ-সক এ কে শামসুদ্দিন সিদ্দিকী (৭০) ১৮ মার্চ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করেছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ছিলেন। আগামী শুক্রবার বাদ আসর মরহুমের ধানমন্ডির বাসায় (বাড়ি-৪৫, রোড-৩/এ) কুলখানির আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক।সৈয়দ সোলায়মানসাবেক যুগ্ম সচিব ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপ-জেলার কাইতলা মোহাম্মদিয়া ক্লাবের সদস্য সৈয়দ সোলায়মান (৮০) গত শনিবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আগামী শুক্রবার বাদ আসর মরহুমের মিরপুরের বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।মুক্তিযোদ্ধা ইজ্জত আলীমুক্তিযোদ্ধা ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাইবাকুড়ী এলাকার বাসিন্দা মো. ইজ্জত আলী (৬৫) গত রোববার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। ঈশ্বরগঞ্জ প্রতিনিধি।ইয়াসীন খানবিশিষ্ট সেতারবাদক ইয়াসীন খান গত রোববার রাতে মস্তিষ্কের রক্তক্ষরণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। বাংলাদেশ সংগীত পরিষদের সভাপতি রেহানা আশিকুর রহমান, সহসভাপতি শেখ সাদী খান ও সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন ভূঁইয়া তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।