শোক
আবদুল গফুর আহমেদঅ্যাডভান্স ডেভেল-পমেন্ট লিমিটেডের পরিচালক (ফাইন্যান্স) আবদুল গফুর আহমেদ (৭৫) গত সোমবার বেলা ১১টার দিকে উত্তরার নিজ বাসভবনে (বাড়ি-৮, রোড-১৪/ডি, সেক্টর-৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ওই দিনই জানাজা শেষে তাঁকে উত্তরা-৪ নম্বর সেক্টর কবরস্থানে দাফন করা হয়েছে। আগামীকাল শুক্রবার বাদ আসর মরহুমের নিজ বাসভবনে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।এ কে এম হাবিবুল্লাহ মজুমদারকুমিল্লার চৌদ্দগ্রামের মরকটা গ্রামের ব্যবসায়ী ও সমাজসেবক লায়ন এ কে এম হাবিবুল্লাহ মজুমদার (৫৫) গত সোমবার রাতে হূদেরাগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত মঙ্গলবার চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রথম ও গতকাল বুধবার সকালে চৌদ্দগ্রামের মরকটা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি।