শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারাপদ সরকারযশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা তারাপদ সরকার গতকাল বৃহস্পতিবার নিজ বাড়িতে পরলোকগমন করেছেন। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি স্ত্রী পুষ্পরানী সরকার, চার ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল রাতে তাঁর মরদেহ স্থানীয় পুটিবাড়ি শ্মশানে দাহ করা হয়েছে। তিনি প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শ্যামল সরকারের বাবা। বিজ্ঞপ্তি।মো. মমতাজুল ইসলামকক্সবাজার শহরের এন্ডারসন সড়কের বাসিন্দা মো. মমতাজুল ইসলাম (৬৮) গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না...লিল্লাহি রাজিউন)। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার জুমা নামাজের পর কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে বড় কবরস্থানে দাফন করা হবে। তিনি প্রথম আলো বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক মাহাদী বানীন লগ্নর বাবা। —নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।আমিন মিয়াঅবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আমিন মিয়া (৭৯) গত ১৯ মার্চ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। আজ শুক্রবার বাদ আসর তাঁর বাসভবনে (৫২৯ বায়তুল আমান হাউজিং সোসাইটি, সড়ক-১২, আদাবর, শ্যামলী) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।