শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম আর আজাদঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এম আর আজাদ গত ২৫ মার্চ রাত একটায় ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, পুত্র, মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, তিনি গোপালগঞ্জ রাজপাট কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ছিলেন। বিজ্ঞপ্তি।রওশন আক্তার লতানীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়েদুল আরেফিন দুলালের স্ত্রী রওশন আক্তার লতা (৫২) গতকাল শনিবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, এক ছেলে, এক মেয়েসহ নাতি-নাতনি রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল বাদ আসর জানাজা শেষে ডিমলার ছাতনাই বালাপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। নীলফামারী প্রতিনিধি।