শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোশাররফ হোসেন বুলবুলনীলফামারী শহরের বড় মসজিদপাড়া নিবাসী ও জীবন বীমা করপোরেশনের সাবেক ব্যবস্থাপক মোশাররফ হোসেন বুলবুল (৬৫) হূদেরাগে আক্রান্ত হয়ে শনিবার বিকেলে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বেলা ১১টায় স্থানীয় আলিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। নীলফামারী প্রতিনিধি।পয়গামউদ্দিন আহমেদ সাবেক জাতীয় দাবা খেলোয়াড় পয়গামউদ্দিন আহমেদ গতকাল রোববার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও নাতি-নাতনি রেখে গেছেন। তিনি গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের বাবা। বিজ্ঞপ্তি।