শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদুল ইসলামডা. শহীদুল ইসলাম (৬৭) গত ২৫ মার্চ যুক্তরাজ্যের লন্ডনের রয়্যাল ফ্রি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি গত শতকের ষাটের দশকে ছাত্র আন্দোলনে সংগঠক ও নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। তিনি ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ও বেসিসের বর্তমান সভাপতি মাহবুব জামানের বড় ভাই। বিজ্ঞপ্তি।আব্দুস সালামমুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও লক্ষ্মীপুরের রামগতি থানার চরগাজী ইউনি-য়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম মজনু মিয়া (৮০) গত ১৯ মার্চ ঢাকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গত ২০ মার্চ তাঁকে রামগতির দায়রা শরিফ কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বিজ্ঞপ্তি।মুক্তিযোদ্ধা দেবেন্দ্র নাথ রায় মুক্তিযোদ্ধা ও নীলফামারী জেলার জলঢাকা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি দেবেন্দ্র নাথ রায় (৭২) গত সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় নীলফামারীর পারিবারিক শ্মশানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয়। তিনি দৈনিক ভোরের কাগজ-এর জলঢাকা প্রতিনিধি ছিলেন। নীলফামারী প্রতিনিধি।