শোক
মো. আজিজুর রহমানপাকিস্তান প্রাদেশিক পরিষদের সাবেক সদস্য আজিজুর রহমান (১০০) গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম নগরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্না ইলাহি...রাজিউন)। তিনি তিন ছেলে রেখে গেছেন। তাঁর প্রথম জানাজা আজ শনিবার সকাল ১০টায় চকরিয়া সরকারি উচ্চবিদ্যালয় মাঠে ও দ্বিতীয় জানাজা বিকেল পাঁচটায় চট্টগ্রাম নগরের জামায়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে গরীবুল্লাহ শাহ মাজারসংলগ্ন কবরস্থানে দাফন করা হবে। দেশের খ্যাতনামা মডেল নোবেল তাঁর নাতি। বিজ্ঞপ্তি।আফজাল হোসেন অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল হোসেন মাস্টার (৭৯) গত বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলার নওদাবাস গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী রেখে গেছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। লালমনিরহাট প্রতিনিধি।সামসুন্নাহার জুলু নওগাঁর জেলা প্রশাসক নাজমানারা খানুম ও জাপানপ্রবাসী মোস্তাফিজুর রহমান খানের বোন সামসুন্নাহার জুলু (৫২) গতকাল শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শনিবার বেলা ১১টায় মরহুমার নিজ বাসভবন যশোরের বারান্দিপাড়ায় জানাজা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।