শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুস সালাম ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মোল্লাবাড়ী সড়কের বাসিন্দা আবদুস সালাম মিয়া (৭১) গত শনিবার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার বাদ জোহর জানাজা শেষে তাঁর মরদেহ শহরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়। তিনি ফরিদপুর প্রেসক্লাবের সহসভাপতি আরিফ ইসলামের বাবা। ফরিদপুর অফিস।সুশান্ত দাসবরিশালে কর্মরত দৈনিক ইত্তেফাক ও স্থানীয় দৈনিক মতবাদ পত্রিকার ফটোসাংবাদিক সুশান্ত দাস আর নেই। মাত্র ৪০ বছর বয়সে গতকাল রোবববার সকাল আটটায় বরিশালের ভাড়াবাড়িতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও দুই কন্যাশিশু রেখে গেছেন। তিনি দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। গতকাল সকাল ১০টায় সুশান্ত দাসের শবদেহ বরিশাল প্রেসক্লাবের সামনে নিয়ে আসা হয়। বরিশাল অফিস।