শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম আলাউদ্দিনবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএম-ইউ) নাক, কান ও গলা বিভাগের সাবেক চেয়ার-ম্যান এবং সার্ক ইএনটি কংগ্রেসের বর্তমান মহাসচিব অধ্যাপক এম আলাউদ্দিন গতকাল সোমবার বিএসএমএমইউতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। আজ মঙ্গলবার সিলেটে তাঁকে দাফন করার কথা। বিজ্ঞপ্তি।সুশান্ত দাসইত্তেফাক পত্রিকার বরিশালের আলোকচিত্র সাংবাদিক সুশান্ত দাস গত রোববার সকাল আটটায় বরিশালে তাঁর নিজ বাসভবনে পরলোকগমন করেন। তিনি দুরারোগ্য ক্যানসারে ভুগছিলেন। তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যাশিশু রেখে গেছেন। রোববার বরিশাল মহা শ্মশানঘাটে তাঁর মরদেহ দাহ করা হয়। তাঁর মৃত্যুতে সিটি মেয়র শওকত হোসেন হিরন, সাংসদ তালুকদার মোহাম্মদ ইউনুসসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। বরিশাল অফিস।ড. ফরিদ উদ্দিন আহমেদবিশিষ্ট পরমাণু বিজ্ঞানী এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ড. ফরিদ উদ্দিন আহমেদ গত রোববার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গত বছরের ২৪ অক্টোবর তিনি পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান পদে যোগদান করেন। ভৌতবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য তিনি ২০০০-০১ সালে ‘জ্যাকি মেমোরিয়াল স্বর্ণপদক’ লাভ করেন। বিজ্ঞপ্তি।আনোয়ারুল কবিরনীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র ও জলঢাকা বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল কবির চৌধুরী (৫৮) হূদেরাগে আক্রান্ত হয়ে গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার বাদ জোহর জানাজা শেষে তাঁর মরদেহ জলঢাকার বগুলাগাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নীলফামারী প্রতিনিধি।