শোক
গোলাম আজমনীলফামারী শহরের বড়বাজারের বাসিন্দা ও ব্যবসায়ী গোলাম আজম (৪৮) গতকাল বুধবার হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ এশা মরহুমের বাসভবনের সামনে জানাজা শেষে শহরের ধনীপাড়ায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। গোলাম আজমের মৃত্যুতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নীলফামারীর সাংসদ আসাদুজ্জামান নূর, জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আহসান আহমেদ, শিল্প ও বণিক সমিতির সভাপতি আবদুল ওয়াহেদ সরকার, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন প্রমুখ। নীলফামারী প্রতিনিধি।সৈয়দা জামিলা সালেহ বরিশাল বিভাগ সমিতির সাবেক সভাপতি এবং ঝালকাঠি সৈয়দা জামিলা সালেহ বালিকা বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা জামিলা সালেহ গত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে, তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।হাবিবুর রহমানব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হাবিবুর রহমান (৭২) গত মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, আট ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।