শোক
নুরুল ইসলাম মুক্তিযোদ্ধা ও কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুবিল গ্রামের বাসিন্দা মো. নুরল ইসলাম (৬০) গত বুধবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।শাহনুর কামালদেবীদ্বার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দি দেবীদ্বার ইউনিয়ন মাল্টি পারপাস সমিতির সভাপতি শাহনুর কামাল সেলিম (৫০) গত বুধবার কুমিল্লার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন) তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি। বিকাশ বৈশ্যমুক্তিযোদ্ধা ও নেত্রকোনার মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিকাশ বৈশ্য (৬০) গতকাল বৃহস্পতিবার পৌর সদরের বৈশ্যপাড়ায় নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। অকৃতদার বৈশ্য বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।