শোক
মোবারক হোসেননীলফামারীর ডোমার উপজেলার চিকনমাটি গ্রামের ব্যবসায়ী মোবারক হোসেন (৭০) গত শুক্রবার ঢাকায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আসর জানাজা শেষে তাঁকে চিকনমাটি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নীলফামারী প্রতিনিধি।আবদুল মতিন তালুকদারমুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল মতিন তালুকদার (৬৯) গত বৃহস্পতিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গত শুক্রবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি।স্বপন সিংহ রায়যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপন সিংহ রায় গত শুক্রবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শহরের দড়াটানা হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল সদর উপজেলার নীলগঞ্জ মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনীতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। যশোর অফিস।