শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহাবুবুর রহমান জাহাঙ্গীরবিশিষ্ট মুক্তিযোদ্ধা এ বি এম মাহাবুবুর রহমান জাহাঙ্গীর গত রোববার রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। শাহজাহানপুর আমতলা মসজিদে জানাজা শেষে তাঁকে গতকাল রাষ্ট্রীয় মর্যাদায় শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে আইন প্রতিমন্ত্রী মো. কামরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি। এম এ রশীদভাষাসৈনিক অধ্যাপক এম এ রশীদ (৮২) গতকাল সোমবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ মঙ্গলবার জানাজা শেষে মুন্সিগঞ্জের মেদিনীমণ্ডল গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। বিজ্ঞপ্তি।