শোক
নাফিস আহমেদ ফরিদফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনা-রেল আনোয়ার ফরিদ (অব.) ও মিসেস আয়শা ফরিদের একমাত্র ছেলে নাফিস আহমেদ ফরিদ (২৪) গত ৮ এপ্রিল কানাডায় মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি মা-বাবা, এক বোন ও বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। আগামীকাল বৃহস্পতিবার বাদ আসর বারিধারা ডিওএইচএস মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে। একই মসজিদে আগামী শুক্রবার বাদ আসর তাঁর স্মরণে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।ফজলুর রহমানসিরাজগঞ্জের উল্লাপাড়া উপ-জেলার মার্চেন্টস পাইলট স্কুল ও কারিগরি কলেজের শিক্ষক ফজলুর রহমান (৫৫) গতকাল সোমবার রাত ১২টার দিকে তাঁর উল্লাপাড়া পৌরসভার নিজ বাসভবনে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর মার্চেন্টস স্কুল মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ ঝিকিড়া কবরস্থানে দাফন করা হয়। উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি।বিদ্যুৎ করসিলেটের প্রবীণ নাট্যকার ও গীতিকার বিদ্যুৎ কর (৬০) গত সোমবার নগরের দাড়িয়াপাড়া এলাকার নিজ বাড়িতে মারা গেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার চালিবন্দর মহাশ্মশানে তাঁর মরদেহ দাহ করা হয়। সিলেট প্রতিনিধি।আফতাব উদ্দীন সরদারসাতক্ষীরার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যা-লয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আফতাব উদ্দীন সরদার (৬৫) গত সোমবার সাতক্ষীরার স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। ওই দিন বাদ আসর জানাজা শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আগামী শুক্রবার বাদ জুমা রসুলপুরে তাঁর নিজ বাসভবন সরদার বাড়িতে কুলখানির আয়োজন করা হয়েছে। তিনি দৈনিক ইত্তেফাক-এর সাংবাদিক রফিকুল বাসারের শ্বশুর। বিজ্ঞপ্তি।