শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. মামুন-উর-রশীদমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মামুন-উর-রশীদ (৫৫) গত মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল বুধবার গ্রামের বাড়ি শ্রীমঙ্গলের ফটকিতে জানাজা শেষে তাঁকে জামে মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুস শহীদ ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি।