শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ তৌহিদুল আনোয়ারইমেজ গার্মেন্টস এবং চিটাগাং অনলাইন লিমিটেডের ব্যব-স্থাপনা পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনো-য়ার গতকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। আজ শুক্রবার বেলা ১১টায় প্রথমে পাঁচলাইশ মসজিদে এবং পরে বাদ জুমা নিজ গ্রাম ফটিকছড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।মাসুদ আহমেদপটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রমজান আলীর বড় ছেলে মাসুদ আহমেদ হারুন (৪৮) হূদরোগে আক্রান্ত হয়ে বুধবার রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বৃহস্পতিবার বাদ আসর জানাজা শেষে তাঁকে কারখানা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।