শোক
মো. বেলায়েত আলীমুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ মো. বেলায়েত আলী (৮৪) গতকাল শুক্রবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল বাদ আসর এএটিএম উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে তাঁর মরদেহ নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়। কমলগঞ্জ প্রতিনিধি।ফিরোজুল ইসলামচাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ফিরোজুল ইসলাম (৭০) গত বৃহস্পতিবার শহরের কাঁঠালবাগিচার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গতকাল শুক্রবার জানাজা শেষে তাঁর লাশ ফকিরপাড়া কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ।রমেন্দ্র কুমার সাহাকরটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষক রমেন্দ্র কুমার সাহা চৌধুরী (৭৩) গত রোববার টাঙ্গাইলের একটি ক্লিনিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। করটিয়া শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বিজ্ঞপ্তি।