শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমিন উল্লাহঅবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আমিন উল্লাহ গত শনিবার ২৩ এপ্রিল দুপুরে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি-...রাজিউন)। তিনি দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। গত শনিবার বাদ মাগরিব আগামসিহ লেনে জানাজা শেষে তাঁর মরদেহ মিরপুরের কালসিতে দাফন করা হয়। আগামীকাল ২৬ এপ্রিল মঙ্গলবার বাদ আসর ২৯ আগামসিহ লেনে মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।আবদুর নূরব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের আকুবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুর নূর (৫৭) গত শনিবার ২৩ এপ্রিল রাতে ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল রোববার সকালে নিজ বাসভবনে জানাজা শেষে তাঁর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।