শোক
সৈয়দ ইকবাল আলী
ইনস্যুরেন্স কোম্পানির সাবেক কর্মকর্তা সৈয়দ ইকবাল আলী (৬৫) গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে। আগামী শনিবার বাদ আসর গুলশান জামে মসজিদে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। সৈয়দ ইকবাল আলী সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর ভ্রাতুষ্পুত্র এবং সাংবাদিক এস এম আলীর ভাই। বিজ্ঞপ্তি।
হালিম দাদ খান আফরোজ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হালিম দাদ খান আফরোজ (৫৫) হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত সোমবার দিবাগত রাত একটা ৪৫ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় পুরুড়া উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি।
প্রেমানন্দ সাহা
বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মেরি স্টোপসের সাবেক চিকিৎসা কর্মকর্তা প্রেমানন্দ সাহার শ্রাদ্ধ আজ। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় ঢাকার সিদ্ধেশ্বরী মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবাইকে এতে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। প্রেমানন্দ সাহা সড়ক দুর্ঘটনায় আহত হয়ে গত ১৮ মার্চ রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেন। বিজ্ঞপ্তি।
আবদুস সামাদ
রেলওয়ের সাবেক কর্মকর্তা ও ফরিদপুর নিবাসী শহীদ আবদুস সামাদের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ২ এপ্রিল। এ উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
সাবরীনা আরজুমান্দ
ঢাকা বিভাগের সাবেক অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ তাহির ও বেগম চৌধুরী মনোয়ারা তাহিরের ছোট মেয়ে সাবরীনা আরজুমান্দ টিনার ১২তম মৃত্যুবার্ষিকী আজ ২ এপ্রিল। এ উপলক্ষে তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবাইকে দোয়া করতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।