শোক
বেগম ফওজিয়া সামাদঢাকা লেডিস ক্লাবের সভানেত্রী বেগম ফওজিয়া সামাদ (৮৩) গতকাল সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে, তিন মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।রোকেয়া খন্দকারবিএনপির কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি তৈমুর আলম খন্দকারের মা রোকেয়া খন্দকার (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল সোমবার দুপুর ১২টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব শহরের মাসদাইর কেন্দ্রীয় পৌর ঈদগাহে প্রথম ও রূপগঞ্জের খাদুন স্কুল মাঠে বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে খাদুন এলাকার কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধিমুক্তিযোদ্ধা আবদুল মালেকবীর বিক্রম খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা ও সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা সুবেদার (অব.) আবদুল মালেক (৮৫) গত রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, আট ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল সোমবার জানাজা শেষে তাঁর লাশ উপজেলার রামপুরের পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি।