শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামাল উদ্দিননোয়াখালী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কামাল উদ্দিন (৬৮) গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার বেলা ১১টায় হাতিয়ার চর ঈশ্বর রায় গ্রামের নিজ বাড়িতে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি।লুৎফর রহমানপ্রখ্যাত পাট ব্যবসায়ী ও বাংলাদেশ শিল্প ব্যাংকের সাবেক পরিচালক লুৎফর রহমান গতকাল বৃহস্পতিবার তাঁর বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কাল শনিবার জানাজা শেষে আজিমপুর কবরস্থানে (পুরাতন) তাঁর মরদেহ দাফন করা হবে। পরদিন রোববার তাঁর বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।