শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাসরিন খন্দকারঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক নাসরিন খন্দকার আর নেই। গতকাল সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। আজ মঙ্গলবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।তোফাজ্জল হোসেনগ্ল্যাক্সোস্মিথক্লাইন লিমিটেডের বিপণন বিভাগের সাবেক কর্মকর্তা তোফাজ্জল হোসেন (৮২) গত রোববার বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি স্থানীয় হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল সোমবার জানাজা শেষে মিরসরাইয়ের গাছবাড়িয়ায় গ্রামে তাঁর দাফন সম্পন্ন হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামমহিদুর রহমান খানদৈনিক নয়া জামানার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও মুক্তিযোদ্ধা মহিদুর রহমান খান আলমগীর (৬২) গত শনিবার ঢাকার খিলগাঁওয়ের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। গত রোববার জানাজা শেষে তাঁকে নিজ গ্রাম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী কবরস্থানে দাফন করা হয়। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি। ফজলুর রহমান শেরপুরের শ্রীবরদী উপজেলার রুপা-রপাড়া গ্রামের বাসিন্দা মো. ফজলুর রহমান গত রোববার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ওই দিন বাদ এশা জানাজা শেষে তাঁকে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হয়। ফজলুর রহমান দৈনিক কালের কণ্ঠ পত্রিকার জ্যেষ্ঠ উপসম্পাদক তৌহিদুর রহমানের বাবা। বিজ্ঞপ্তি।ফখরুল ইসলাম ও আসিয়া খাতুনচট্টগ্রামের সন্দ্বীপের সমাজসেবক ফখরুল ইসলাম (৭৫) ও তাঁর বড় বোন আসিয়া খাতুন (৭৬) গত রোববার দিবাগত রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। ফখরুল ইসলাম রাত সাড়ে ১২টার দিকে সন্দ্বীপের হারামিয়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে বড় বোন আসিয়া খাতুন অসুস্থ হয়ে পড়েন এবং রাত সাড়ে তিনটায় তিনিও ইন্তেকাল করেন। দুই ভাইবোনকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সন্দ্বীপের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিল্পী আবুল কাশেমের শ্বশুর ফখরুল ইসলাম। বিজ্ঞপ্তি।