শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা মোজাম্মেল হকমুক্তিযোদ্ধা ও ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামের বাসিন্দা মো. মোজাম্মেল হক (৬৫) গত সোমবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার জানাজা শেষে তাঁকে দেওড়া গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।এ জেড এম আবদুল আউয়ালমুক্তিযোদ্ধা ও রামগড় চা-বাগানের সাবেক ব্যবস্থাপক এ জেড এম আবদুল আউয়াল (৮৪) গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর লালমাটিয়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। ১৯৭১ সালে চা-বাগানের ব্যবস্থাপকের দায়িত্ব পালনের সময় তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। বিজ্ঞপ্তি।