শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুখদাবালা দাশচট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশের মা সুখদাবালা দাশ (৯৫) গতকাল শুক্রবার বিকেলে নগরের বাকলিয়ায় নিজ বাসভবনে পরলোকগমন করেন। তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাতে বলুয়ার দিঘির অভয় মিত্র শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক নেতারা গভীর শোক প্রকাশ করেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।