শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলহাজ মোহাম্মদ হোসেননীলফামারীর ডোমার উপজেলার ডোমার ইউনিয়নের প্রথম সাবেক ইউপি সদস্য ও ডোমার পৌরসভার মহিলা কাউন্সিলর উম্মে কুলসুমের শ্বশুর আলহাজ মোহাম্মদ হোসেন (চাটি হাজি) বার্ধক্যজনিত রোগে রোববার বিকেলে চিকনমাটি ধনীপাড়ার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ১১২ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার সকাল ১০টায় চিকনমাটি ধনীপাড়ার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সাংসদ হামিদা বানু, পৌর মেয়র আল আজাহার হোসেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, ডোমার আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আলম, ডোমার বিএনপির সভাপতি মনছুরুল ইসলাম প্রমুখ। নীলফামারী প্রতিনিধি।আবুল হাশেমসমাজসেবক ও নোয়াখালী শহরের লক্ষ্মীনারায়ণপুরের বাসিন্দা মো. আবুল হাশেম (৭৫) গত শনিবার রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও চার ছেলে রেখে গেছেন। গতকাল রোববার জানাজা শেষে তাঁকে শহরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি প্রথম আলো বন্ধুসভা নোয়াখালী শাখার সভাপতি নিলয় মিলনের বাবা। নোয়াখালী অফিস।মুফতি আবদুল কাদেরফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত শামসুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, ইসলামী মোর্চার কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যক্ষ মুফতি আবদুল কাদের (৭২) গত শনিবার বিকেল ছয়টার দিকে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, চার মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল বাদ জোহর জানাজা শেষে শামসুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে তাঁকে দাফন করা হয়। ফরিদপুর অফিস।