শোক
আজিজ উদ্দিন আহমেদজাতিসংঘের সাবেক কর্মকর্তা আজিজ উদ্দিন আহমেদ (৭২) গত রোববার হূদেরাগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ১৯৮৮ থেকে ২০০২ সাল পর্যন্ত জাতিসংঘের ইউএনএইচসিআরের ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে জেনেভা, ইন্দোনেশিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশে কাজ করেছেন। তিনি বাংলাদেশের রোটারি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। তিনি এক ছেলে, এক মেয়ে, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর জানাজা আজ মঙ্গলবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদর বড় ভাই। বিজ্ঞপ্তি।মিনহাজ কুদ্দুস ফিজুসমাজসেবক, কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বানাইল মাধ্যমিক উচ্চবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মিনহাজ কুদ্দুস ফিজু (৫৩) গতকাল সোমবার ভোররাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল ধানমন্ডির ঝিগাতলা জামে মসজিদে প্রথম এবং আজিমপুর গোরস্থান মসজিদে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে কিশোরগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও ঢাকার কিশোরগঞ্জ সমিতি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জানিয়েছে। বিজ্ঞপ্তি।আয়েশা আক্তারকুমিল্লা জেলার লাকসামের অশ্বদিয়া গ্রামের আয়েশা আক্তার (৭৫) গতকাল সোমবার ঢাকার বারডেম হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল তাঁকে কুমিল্লার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি দ্য ডেইলি ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার সিনিয়র স্পোর্টস রিপোর্টার মো. আনোয়ার উল্লাহর মা। বিজ্ঞপ্তি।