শোক
নজরুল ইসলামরংপুরের পীরগাছা উপজেলার মনিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম (৫৭) গতকাল বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। উপজেলার কান্দি মনিরামপুর গ্রামে পারিবারিক কবরস্থানে গতকালই তাঁকে দাফন করা হয়। তিনি প্রথম আলোর পীরগাছা উপজেলা প্রতিনিধি মকবুল হোসেনের শ্বশুর। পীরগাছা (রংপুর) প্রতিনিধি। হামিদা খাতুনভাষাসৈনিক সাইদ উদ্দিন আহমদের বোন ও প্রথম আলোর হ্যানোভার (জার্মান) প্রতিনিধি সরাফ আহমদের মা হামিদা খাতুন (৮১) গত সোমবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মরহুমের জানাজা সোমবার রানীবাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং হেতেম খাঁ কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল গতকাল বুধবার বাদ আসর তাঁর জামাতা হাসেম আলী বুলবুলের রানীবাজার তুলাপট্টির বাসভবনে অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি। বিল্লাল হোসেনচাঁদপুরের মতলব উপজেলার ছেঙ্গারচর পৌরসভার মেয়র বিল্লাল হোসেন সরকার (৫০) গত মঙ্গলবার দিবাগত রাত একটায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর জানাজা শেষে মতলব উত্তরের ছোট মরাদন গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। তিনি আওয়ামী লীগের নেতা ছিলেন। মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি।