শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবু সাঈদ সিদ্দিকী
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কমিটির সেক্রেটারি আবু সাঈদ সিদ্দিকী (৪৮) গতকাল বুধবার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও মেয়ে রেখে গেছেন। বিকেলে রাজধানীর হাজারীবাগে মরহুমের নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।
কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার সাকতলা গ্রামের মুক্তিযোদ্ধা আবদুস সালাম গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার বাদ আসর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।