শোক
আবদুস সোবহান চৌধুরীনীলফামারী শহরের সবুজপাড়ার ব্যবসায়ী আবদুস সোবহান চৌধুরী (৬৫) গতকাল বৃহস্পতিবার নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ শুক্রবার বাদ জুমা নীলফামারী আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাঁর লাশ দাফন করা হবে। নীলফামারী প্রতিনিধি।আ. গণি তালুকদারনেত্রকোনার পূর্বধলার জারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজি আ. গণি তালুকদার (৮০) গত বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি।আবদুল মালেক দরজিসিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবদুল মালেক দরজির কুলখানি আজ শুক্রবার। এ উপলক্ষে বাদ জুমা মানিকগঞ্জের ঘিওর হিজুলিয়া হিলফুলফুজুল মাদ্রাসা, এতিমখানা ও কারিগরি প্রশিক্ষণকেন্দ্র কমপ্রেক্সে দোয়া মাহফিলের অয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।