শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সী ফজলুর রহমানব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের রাজনীতিবিদ মুন্সী ফজলুর রহমান (৯৭) গতকাল শনিবার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, আট মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল জানাজা শেষে তাঁকে জাজিয়ারা গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি কসবা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রুহুল আমিনের বাবা। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।রেজাউন নবীবগুড়ার দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আবদুস সালাম আখন্দের যুক্তরাষ্ট্র-প্রবাসী ছেলে আবু জাফর মোহাম্মদ রেজাউন নবী (৫০) ১৩ মে নিউইয়র্কে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। আজ রোববার তাঁর মরদেহ দেশে পৌঁছার কথা। নিজস্ব প্রতিবেদক, বগুড়া।