শোক
মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানমুক্তিযোদ্ধা ও ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাসিন্দা মোস্তাফিজুর রহমান সিদ্দিকী ওরফে আজাদ (৫৯) গতকাল রোববার রাজধানীর বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ আসর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শহরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়। ফরিদপুর অফিস।নজরুল ইসলামকুষ্টিয়া আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি মো. নজরুল ইসলাম (৭২) গতকাল রোববার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি..রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার বাদ আসর শহরের ছয় রাস্তার মোড় জামে মসজিদে জানাজা শেষে তাঁকে দাফন করার কথা। কুষ্টিয়া অফিস।নুর আহমদসাবেক সাংসদ (এমএনএ) ও মুক্তিযোদ্ধা নুর আহমদ (৮১) গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। আজ সোমবার বাদ আসর জেলা স্টেডিয়ামে জানাজা শেষে তাঁর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার।আছদ্দর আলী চৌধুরীবিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ও সুনামগঞ্জ জেলা শহরের হাসননগর এলাকার বাসিন্দা মো. আছদ্দর আলী চৌধুরী (৯৫) গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি আরটিভির জেলা প্রতিনিধি আবেদ মাহমুদ চৌধুরীর বাবা। সুনামগঞ্জ প্রতিনিধি।ফিরোজ খানঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরি-চালনা পর্ষদের সদস্য ফিরোজ খান (৫৮) গত শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ জোহর গুলশান আজাদ মসজিদে প্রথম জানাজা শেষে মরহুমের মরদেহ তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে এনায়েতপুর মাজার শরিফে তাঁর মরদেহ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে ডিএসইর সভাপতি শাকিল রিজভীসহ অন্যরা গভীর শোক প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।