শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাবিবুর রহমান সিকদারন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কো-ম্পানির ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান সিকদার (৬৬) গত সোমবার রাজ-ধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার কারওয়ান বাজারের এনএলআই টাওয়ারে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।জিতেন্দ্র দেবনাথব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারের স্বর্ণব্যবসায়ী জিতেন্দ্র দেবনাথ (৪৫) গতকাল মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। জিতেন্দ্র দেবনাথ ছিলেন প্রথম আলোর নবীনগর প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথের পিসতুতো ভাই। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।