শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজিজুল বারীজয়পুরহাটের ক্ষেতলাল ছাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা আজিজুল বারী কমলা তালুকদার (৭৩) গতকাল বুধবার কিডনি রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ এশা জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ক্ষেতলাল প্রতিনিধি, জয়পুরহাট।আবদুর রহিম চৌধুরীচট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রসুলাবাদ সরকার প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি আবদুর রহিম চৌধুরী (৫৮) গতকাল বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও দুই সন্তানসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাতে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি।