শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুকিত তালুকদারবিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক উপপরিচালক আলহাজ এম এ মুকিত তালুকদার (৮২) গতকাল শনিবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। ইত্তেফাক-এর বিশেষ প্রতিনিধি ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মাঈনুল আলম মরহুমের ছোট ছেলে। গতকাল বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জানাজা শেষে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদরা গ্রামে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিজ্ঞপ্তি।রামিসা খাতুনরামিসা খাতুন (৯০) ক্যানসারে আক্রান্ত হয়ে গতকাল শনিবার রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল রাত ১০টায় পাবনার রাঘবপুরে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি হলিডের সাংবাদিক মাহতাব উদ্দিনের মা। বিজ্ঞপ্তি।তৌফিকুল হক চৌধুরীমৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বরকাপন গ্রামের মুক্তিযোদ্ধা তৌফিকুল হক চৌধুরী (৬৫) গতকাল শনিবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও সাত মেয়ে রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। গতকাল বিকেল পাঁচটায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।—মৌলভীবাজার প্রতিনিধি।