শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেলোয়ার হোসেনবাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টি-টিউটের তৈলবীজ গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন (৫২) গতকাল রোববার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। কর্মজীবনে তিনি প্রথিতযশা একজন কৃষিবিজ্ঞানী হিসেবে দেশের কৃষি উন্নয়নে বিশেষ অবদান রাখেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ২০টির অধিক সরিষা, বাদাম, তিল, সয়াবিন ইত্যাদি তেলবীজ ফসলের উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন করেন। বিজ্ঞপ্তি। হাজী কেরামত আলীকুমিল্লার দেবীদ্বার উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার হাজী কেরামত আলী (১০৮) গতকাল রোববার সকালে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি চার ছেলে রেখে গেছেন। জানাজা শেষে গতকালই পারিবারিক গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। মরহুম কেরামত আলী উপজেলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাসেমের বাবা। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি।আক্তারুজ্জামান শামীমস্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ছাত্র ডা. আক্তারুজ্জামান শামীম গত শনিবার হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল রোববার জানাজা শেষে তাঁর লাশ রংপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চক্ষুবিদ্যায় এমএস কোর্সে অধ্যয়নরত ছিলেন। বিজ্ঞপ্তি।