শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামারুননেছাসাবেক সিনিয়র নার্স প্রশিক্ষক কামারুননেছা (৮৩) ২১ মে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল শুক্রবার তাঁর কুলখানি অনুষ্ঠিত হয়েছে। ১৯৪৪ সালে তিনি রেডক্রসের হোম নার্সিং প্রশিক্ষণ নেন। ১৯৫৬ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজের সিনিয়র স্টাফ নার্স হন। তিনি নার্সিংয়ের ওপর কয়েকটি বইও লিখেছেন। বিজ্ঞপ্তি।মির্জা সাহাদৎ হোসেন নীলফামারী শহরের সবুজপাড়ার বাসিন্দা মির্জা সাহাদৎ হোসেন বেগ (৭৭) গতকাল শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল বাদ এশা জানাজা শেষে তাঁকে কেন্দ্রীয় পৌর কবরস্থানে দাফন করা হয়। নীলফামারী প্রতিনিধি।