শোক
হাসিনা রাজ্জাক চৌধুরী
চট্টগ্রাম জেলার ফটিকছড়ির হাসিনা রাজ্জাক চৌধুরী (৭৭) গতকাল বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্বামী, পাঁচ ছেলে রেখে গেছেন। তাঁর প্রথম জানাজা আজ সকাল নয়টায় চকবাজারের প্যারেড ময়দান মাঠে এবং দ্বিতীয় জানাজা বাদ আসর ফটিকছড়ির শাহনগর গ্রামে হবে। পরে শাহনগরের পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। ট্রান্সকম বেভারেজেসের নির্বাহী পরিচালক খুরশীদ ইরফান চৌধুরী হাসিনা রাজ্জাক চৌধুরীর ছোট ছেলে। বিজ্ঞপ্তি।
ডা. রোস্তম আলী
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক অ্যাডভোকেট এ বি এম রিয়াজুল কবীর কাওছারের বাবা সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. রোস্তম আলীর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ৪ এপ্রিল। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
অনিমা সেনগুপ্তা
মহান মুক্তিযুদ্ধে শহীদ সুধীর কান্তি সেনগুপ্তর স্ত্রী ও সমাজসেবী অনিমা সেনগুপ্তার মহাপ্রয়াণের পঞ্চম বার্ষিকী আজ ৪ এপ্রিল। এ উপলক্ষে আজ সকাল ১০টায় ঢাকার ঢাকেশ্বরী মন্দির ও পোস্তগোলা শ্মশানে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। বিজ্ঞপ্তি।