শোক
সুলতান রেজাসুলতান রেজা ২৬ মে ভারতের কোচিতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তিনি ভারতে ভ্রমণ করছিলেন। তিনি স্ত্রী, তিন মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন। তাঁর জানাজা আজ রোববার বাদ আসর বারিধারা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। আগামী বুধবার বাদ মাগরিব একই মসজিদে তাঁর কুলখানি অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।আহমেদ কবিরবাংলাদেশ নৌ-বাহিনীর কমোডর (অব.) আহমেদ কবির (৫৪) গত শুক্রবার ঢাকার সিএমএইচে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। শুক্রবার বাদ আসর মহাখালী ডিওএইচএস, বাদ মাগরিব মোহাম্মদপুর ইকবাল রোড এবং বাদ এশা নৌবাহিনীর সদর দপ্তর মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে বনানীর সামরিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমের কুলখানি আগামী মঙ্গলবার মহাখালী ডিওএইচএসে তাঁর নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে নিকটাত্মীয়সহ নৌবাহিনীর সর্বস্তরের সদস্য গভীর শোক প্রকাশ করেন। আইএসপিআর।শেখ আবু জাফরবাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আবু জাফর (৪৮) গত শুক্রবার রাতে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাগেরহাট প্রতিনিধি।সিরাজুল ইসলামমাদারীপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মরহুম কাজী জওহার হোসেনের জ্যেষ্ঠ পুত্র কাজী সিরাজুল ইসলাম বেবী ২৩ মে সোমবার ঢাকার নিজ বাসভবনে ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী, চার মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।রফিকুল ইসলাম তালুকদার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের বাসিন্দা ব্যবসায়ী রফিকুল ইসলাম তালুকদার (৯৩) গত শুক্রবার রাতে নিজবাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে তাঁকে তারাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আদমদীঘি প্রতিনিধি।