শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেলসাদ আলী চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যা-পক দেলসাদ আলী (৭৫) গত রোববার রাতে পৌর এলাকার আজাইপুরের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। গতকাল নামাযে জানাজা শেষে তাঁকে আজাইপুর-আরামবাগ কবরস্থানে দাফন করা হয়। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ। মফিজুর রহমানটাঙ্গাইলের সখীপুর উপজেলার তক্তারচালা স্টেশনের পত্রিকার এজেন্ট মো. মফিজুর রহমান গত রোববার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল সোমবার সকালে জানাজা শেষে তাঁকে নোয়াখালীর গ্রামের বাড়িতে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সখীপুরের সাংবাদিক ও হকার্স সমিতির সদস্যরা শোক প্রকাশ করেছেন। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিআজিজুর রহমানদিনাজপুর-৬ আসনের সাবেক সাংসদ মো. আজিজুর রহমান (৫৯) গত রোববার দিবাগত রাত একটা ৪৫ মিনিটে দিনাজপুরের বিরামপুর পৌর এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি...রাজিউন)। গতকাল সোমবার বেলা তিনটায় বিরামপুর উপজেলা চত্বরে প্রথম এবং বিকেল চারটায় বিজুল মাদরাসা মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে বিজুল সরকারপাড়া পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দিনাজপুর অফিসপীযুষ রক্ষিত মুক্তিযোদ্ধা পীযুষ রক্ষিত গত রোববার চট্টগ্রাম নগরের একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেছেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রোববার রাতে গ্রামের বাড়ি বোয়ালখালীর কানুনগোপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম