শোক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামসুন নাহারঢাকার কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা শামসুন নাহার ইসলাম (৮৩) গত মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মরহুম আবদুল হামিদ ভূঁইয়ার জ্যেষ্ঠ মেয়ে এবং মরহুম সিরাজুল ইসলামের স্ত্রী। তিনি তিন মেয়ে, এক ছেলে ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল তাঁকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। বিজ্ঞপ্তি। শফিউল হাসানরাজশাহীর পুঠিয়া উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিউল হাসান (৫০) গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নিজস্ব প্রতিবেদক, রাজশাহী